সালথা (ফরিদপুর) সংবাদদাতা
সালথায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচা-ভাতিজা দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, উভয় পরিবারের ২০-২৫ জন সদস্য সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে একে অপরকে কুপিয়ে জখম করা হয়। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।