স্পোর্টস রিপোর্টার
জৈব সুরক্ষা বলয়, কঠোর স্বাস্থ্যবিধি মেনেই চলছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। তার পরও করোনার ছায়াকে দূরে সরানো গেল না। করোনা আক্রান্ত হয়েছেন আম্পায়ার আলী আরমান রাজন। গতকাল পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। গতকালকের দুই ম্যাচেই রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে থাকার কথা ছিল আরমানের।
বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল ম্যাচ পরিচালনার জন্য করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন আরমান। জৈব সুরক্ষা বলয়ে ছিলেন না তিনি। রিপোর্ট পজিটিভ হওয়ায় তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আম্পায়ার রাজন (আলী আরমান) হোটেল ছেড়ে চলে গেছেন। নিজ বাসায় তিনি অবস্থান করবেন।’