যুবলীগ হবে সন্ত্রাস ও দুর্নীতিবাজ মুক্ত --- এমপি নিক্সন চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী  নিক্সন বলেছেন, ফরিদপুরসহ সারা দেশের যুবলীগকে ঢেলে সাজানো হবে। যুবলীগ হবে সন্ত্রাস ও দুর্নীতিবাজ মুক্ত। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবে যুবলীগ। গতকাল শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার মমিনখার হাট এলাকায় জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলার (ভোলা মাস্টার) মায়ের কুলখানীতে অংশ নেওয়ার পরে উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় এমপি নিক্সন চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।

এমপি নিক্সন বলেন, ফরিদপুরের মাটিতে আর কোনো দুর্নীতিবাজ রাঘব বোয়াল তৈরি হতে দেওয়া হবে না। দুর্নীতি ও সন্ত্রাসের রাজনীতির সঙ্গে জড়িত তাদের সকলকেই বিচারের মুখোমুখি হতে হবে।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথু, পৌরনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোস, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, চর ভদ্রাসন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাউসার হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।