দুস্থ শিশুদের শীতবস্ত্র দিল ব্রাইটার টুমরো

ইত্তেফাক রিপোর্ট

দুস্থ পথশিশুদের শীতবস্ত্র উপহার দিল আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমরো ফাউন্ডেশন (বিটিএফ)। একই সঙ্গে শিশুদের আনন্দ ভোজনেরও আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানস্থ মতিউর রহমান পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাসমান ছিন্নমূল পথশিশুদের নিয়ে কয়েক জন যুবক পরিচালিত পথের ইশকুলের ৫৭ শিশুর মধ্যে কম্বল, দুপুরের আহার ও কেক, বিস্কিট, প্যাকেট হরলিক্স, গুঁড়ো দুধ, চকলেট, চিপ্স ইত্যাদি শিশু খাদ্য ছাড়াও হ্যান্ড সেনিটাইজার মাস্ক ও টুথব্রাশ টুথপেস্ট উপহার দেওয়া হয়।  ইনার হুইল ক্লাব নর্থওয়েস্টের সহযোগিতায় অনুষ্ঠানে বিটিএফ সভাপতি জয়শ্রী জামান, সাধারণ সম্পাদক ডা. ফারশিদ ভুঁইয়া ও ইনার হুইল ক্লাব নর্থওয়েস্টের সভাপতি সাজেদা আখতার ও ‘পথের ইশকুলে’র পরিচালক শাকির ইব্রাহীম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।