কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরামের আয়োজনে বিনা মূল্যে ২০ হাজার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। পৌর এলাকার শহিদ ময়েজউদ্দিন সড়কে মাস্কবিহীন পথচারী, রিকশা, ভ্যান, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রের যাত্রী, চালক, হেলপারদেরকে মাস্ক পরিয়ে দেন ইউএনও, মেয়র, কৃষি কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর মেয়র মো. লুত্ফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, আওয়ামী লীগ নেতা এস এম রবিন হোসেন প্রমুখ।