আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে বেতন বৈষম্য নিরসনের দাবিতে বৃহস্পতিবার থেকে সহকারী স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকালও তারা এই কর্মসূচি পালন করেন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহকারী স্বাস্থ্যকর্মীরা এ কর্মসূচি পালন করেন। এতে নেতৃত্ব দেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নুরে আলম মোল্লা, সদস্য সচিব সফিউল্যাহ মিয়া, লুত্ফুন নাহার, রফিকুল ইসলাম, মজিবুর রহমান, আবু নাসের, আমান উল্লাহ, ছাইদুল হক প্রমুখ। এ সময় স্বাস্থ্য পরিদর্শক-১১ সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনে জোর দাবি জানানো হয়। দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।