কক্সবাজারের মাতারবাড়িতে এলপিজি টার্মিনাল স্থাপনে পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। আগামী বছরের শুরুর দিকে এ নিয়োগ সম্পন্ন করতে পারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) সঙ্গে মতবিনিময়কালে সম্প্রতি বিপিসির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এ তথ্য জানান। তিনি বলেন, এলপিজি টার্মিনালটি অভিজ্ঞ সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হবে। ইতিমধ্যে জমি বরাদ্দ দেওয়া হয়েছে যা কক্সবাজার জেলা প্রশাসন অধিগ্রহণ করবে। এ টার্মিনালটি প্রতিষ্ঠার পরে এলপিজি বোতলজাতকরণ প্রতিষ্ঠানগুলো খুব সহজে এবং কম দামে আমদানি করতে পারবে।