পররাষ্ট্রমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা ভুটানের প্রধানমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং। গত শুক্রবার পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ভুটানের প্রধানমন্ত্রী। যথাযথ চিকিত্সার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী দ্রুত আরোগ্য লাভ করে তার দায়িত্ব পুনরায় শুরু করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড. লোটে শেরিং। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. টান্ডি দর্জি ও পররাষ্ট্র সচিব কিংয়ে সিংয়ে পৃথক বার্তায় ড. মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।