ফলোআপ চিকিত্সার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গতকাল শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন। উল্লেখ্য, গত অক্টোবর মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিত্সার উদ্দেশ্যে দুবাই গিয়েছিলেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে উদ্ভূত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে চিকিত্সা গ্রহণ করতে না পারায় এখন আবার ফলোআপ চিকিত্সার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়ে। আগামী ১১ ডিসেম্বর নিকটবর্তী কোনো সময়ে অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি।