কাতারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হার

কাতারে অনুশীলনরত বাংলাদেশ ফুটবল দল গতকাল রাতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে। বাংলাদেশ ১-০ গোলে কাতারের দ্বিতীয় বিভাগের দল লুজাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে হেরেছে। ম্যানেজার আমের খান জানিয়েছেন ডিফেন্ডার ইয়াসিন খানের মাথায় আঘাত লেগেছে। সেলাই দিতে হতে পারে। 

আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। সেই ম্যাচের জন্য কাতারের দোহায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলল। প্রথম ম্যাচে কাতারের আর্মি দলের বিপক্ষে ভালো খেলেও ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ।

নারী ফুটবল লীগে প্রথম ডাবল

হ্যাট্টিক সাদিয়ার

নারী ফুটবল লীগে এবার প্রথম ডাবল হ্যাটট্টিক করেছেন জামালপুর কাচারীপাড়া একাদশের সাদিয়া আক্তার। গতকাল কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জামালপুর কাচারীপাড়া একাদশ ৭-১ গোলে হারিয়েছে এফসি উত্তরবঙ্গকে। একতরফা ম্যাচে সাদিয়া ৬ গোল করেন। মাঝে জামালপুরের রুনা একটি গোল করলেও খেলার শেষ মুহূর্তে বিজয়ী দলের আনিকা গোল করেন। একই মাঠে লিগের অন্য ম্যাচে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়েছে কুমিল্লা ইউনাইটেডকে। বিজয়ী দলের সাদিয়া ও ইতি, বিজিত দলের থুইয়েনু গোল করেন।