ভারতে মাওবাদী হামলায় ১ জওয়ান নিহত, আহত ৯

ভারতের ছত্তিশগড়ের সুকমা জেলায়  মাওবাদীদের হামলায় কমপক্ষে এক জওয়ান নিহত হয়েছেন। শনিবারের এই হামলায় আহত হয়েছেন আরো ৯ জওয়ান।  

 জানা গেছে, স্থানীয় সময় রাত দশটা নাগাদ অপারেশন সেরে ফিরছিল এই জওয়ানেরা। সেই সময়েই তাদ্মেটলা গ্রামের কাছে আইডি বিস্ফোরণ ঘটে। তাতে আহত হন প্রায় ৯ জন জওয়ান।

সুকমা এসপি কেএল ধ্রুব এই হামলার সত্যতা স্বীকার করে নিয়েছেন ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে যে আহতরা সবাই শঙ্কামুক্ত এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। 

ইত্তেফাক/এআর