গতকালের পর
২১. ‘ছেলে তো না, যেন একটা হিটলার’ - ‘যেন’ অব্যয়টি কী অর্থে ব্যবহার হয়েছে?
ক. তুলনায় খ. উপমায়
গ. অনুমানে ঘ. বিস্ময়ে
২২. ‘অরুণরাঙা’ কোন সমাসের উদাহরণ?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. দ্বিগু
২৩. ‘এক’ বলতে যে সময় থামতে হয় এ রকম বিরামচিহ্ন কয়টি?
ক. একটি খ. দুইটি
গ. তিনটি ঘ. চারটি
২৪. ‘দোসরা’ তারিখবাচক শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. বাংলা খ. হিন্দি
গ. ফারসি ঘ. উর্দু
র্২৫. ভাষার মূল উপাদান কী?
ক. শব্দ খ. বর্ণ
গ. বাক্য ঘ. ধ্বনি
২৬. ‘নালিশ’ কোন ভাষার শব্দ?
ক. ফারসি খ. ফরাসি
গ. পতুর্গিজ ঘ. আরবি
২৭. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. বিশ খ. পঁচিশ
গ. ছাব্বিশ ঘ. ত্রিশ
২৮. ‘আমার দরখাস্তটা পড়ুন’ - এখানে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. প্রার্থনা খ. আদেশ
গ. উপদেশ ঘ. অনুরোধ
২৯. ‘হনন করার ইচ্ছা’কে এক কথায় কী বলে?
ক. দিদৃক্ষা খ. ঐশ্বরিক
গ. নামদার ঘ. জিঘাংসা
৩০. প্রত্যক্ষ উক্তির ‘আগামীকাল’ পরোক্ষ উক্তিতে কী হয়?
ক. আগের দিন খ. সেদিন
গ. পূর্বদিন ঘ. পরদিন
উত্তর:২১ক, ২২ক, ২৩খ, ২৪খ, ২৫ঘ, ২৬ক, ২৭খ, ২৮ক, ২৯ঘ, ৩০ঘ
৩১। মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
ক. অঙ্গ-প্রত্যঙ্গের ইঙ্গিতের সাহায্যে খ. কণ্ঠধ্বনির সাহায্যে
গ. চিত্রাঙ্কনের সাহায্যে ঘ. ঘোষ ও অঘোষ ধ্বনির সাহায্যে
৩২। ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয়?
ক. মনের সাহায্যে
খ. অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে
গ. ঠোঁটের সাহায্যে
ঘ. বাগ্যন্ত্রের সাহায্যে
৩৩। বাংলা ভাষার মূল উত্স কী?
ক. হিন্দি ভাষা খ. বৈদিক ভাষা
গ. কানাড়ি ভাষা ঘ. অনার্য ভাষা
৩৪। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়?
ক. পালি খ. হিন্দি
গ. উড়িয়া ঘ. বঙ্গকামরূপী
৩৫। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. ভাষা খ. চিত্র
গ. ইঙ্গিত ঘ. আচরণ
৩৬। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?
ক. শব্দ খ. বাক্য গ. পদ ঘ. অক্ষর
৩৭। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা?
ক. আসাম খ. পশ্চিমবঙ্গ
গ. গুজরাট ঘ. উত্তর প্রদেশ
৩৮। ভাষা কী?
ক. উচ্চারণের প্রতীক
খ. কণ্ঠের উচ্চারণ
গ. ভাব প্রকাশের মাধ্যম
ঘ. ধ্বনির সমষ্টি
৩৯। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক. মহাভারত খ. চর্যাপদ
গ. রামায়ণ ঘ. জঙ্গনামা
৪০। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
ক. মধুমালতী খ. সিকান্দরনামা
গ. শ্রীকৃষ্ণকীর্তন ঘ. বৈষ্ণব পদাবলি
উত্তর:৩১। খ) ৩২। ঘ) ৩৩। খ) ৩৪। ঘ) ৩৫। ক) ৩৬। ক) ৩৭। খ) ৩৮। গ) ৩৯। খ) ৪০। গ)