যশোরে স্পেশাল অলিম্পিক বাছাই অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী ঝিকরগাছার বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
বাছাইয়ে যশোরের প্রায় ৩০০ প্রতিবন্ধী ও অটিজম শিশু অংশ নেন। সাতটি ইভেন্টে খেলোয়াড় বাছাই করা হয়। ক্রিকেট, ফুটবল, হকি, বৌচি, দৌড়, সাঁতার, ভলিবল ইভেন্টে বাছাইকৃত শিশুদের নিয়ে ঢাকায় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তিন মাসের ক্যাম্প অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রশিক্ষণ শেষে ক্রীড়াবিদদের স্পেশাল অলিম্পিকে পাঠানো হবে। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক মো. হুসাইন শওকত।