‘চশমা পরা হনুমান’ লাউয়াছড়ায় অবমুক্ত

কমলগঞ্জ উপজেলার লোকালয় থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির চশমা পরা হনুমানটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। রবিবার দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে হনুমানটি অবমুক্ত করা হয়েছে। এর আগে শুক্রবার বিকালে মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁওয়ে গ্রামবাসীর হাতে আটক হয় হনুমানটি। শনিবার সন্ধ্যায় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হনুমানটি উদ্ধার করে। লাউয়াছড়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় সহকারী বনকর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, হনুমানটি উদ্ধারের পর প্রাথমিকভাবে পর্যবেক্ষণের জন্য রেসকিউ সেন্টারে রাখা হয়।