পন্টুনের অভাবে দুর্ভোগে পর্যটক

খোলপেটুয়া নদীতে পন্টুন না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে সুন্দরবনের বুকে গড়ে তোলা কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রটিতে ঘুরতে আসা পর্যটকদের। পর্যটক হিরন, রাজুসহ অনেকে বলেন, নদীতে ভাটার সময় পন্টুনের ব্যবস্থা না থাকায় ওঠানামা করতে অসুবিধা হচ্ছে। স্থানীয় ট্রলার মালিক সমিতির সভাপতি ভবতোষ কুমার মণ্ডল বলেন, পন্টুনের বিষয়টি বন বিভাগকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বলেন, খোলপেটুয়া নদীতে পলি জমে নদী ভরাট হয়ে গেছে। শিগিগরই নদী ড্রেজিং করে পন্টুনের ব্যবস্থা করা হবে।