ধামরাইয়ে ব্যক্তিগত উদ্যোগে গ্রামীণ সড়ক সংস্কার

বিগত বন্যায় এলাকার বহু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের বরাটিয়া-কালামপুর সংযোগ সড়ক এবং বরাটিয়া থেকে বরাটিয়া দক্ষিণ পাড়া সংযোগ সড়ক দিয়ে এলাকাবাসীর চলাচল কষ্টকর হয়ে পড়েছিল। তাদের দুর্ভোগের কথা বিবেচনা করে গতকাল রবিবার ব্যক্তিগত উদ্যোগে গ্রামীণ সড়ক দুটির বিভিন্ন অংশ সংস্কার করেন কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রবিউল করিম রুবেল। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সূতিপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী রবিউল করিম এর আগে ব্যক্তিগত উদ্যোগে এলাকার আরো কয়েকটি সড়কের সংস্কার করেছেন। উদ্যোক্তা ও চেয়ারম্যান প্রার্থী রবিউল জানান, এলাকাবাসীর অসুবিধার কথা ভেবে তিনি এ ধরনের সংস্কার কাজ করেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।