কাফরুলে হত্যার শিকার নারীর লাশ উদ্ধার

রাজধানীর কাফরুলে সিমা নামে এক নারীর (৩৩) মরদেহ উদ্ধার করছে পুলিশ। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড। এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য কাজ করছে পুলিশ।  কাফরুল থানা উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানান, দুপুর ১টার দিকে সংবাদ পেয়ে কাফরুল বাইশটা টেকি ইমামনগর এলাকার একটি বাড়ি থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।