চট্টগ্রামে এক কিশোরীর মরদেহ উদ্ধার

নগরী আকবর শাহ থানা এলাকা থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তানজিলা আক্তার (১৩) এলাকার মো. হেলালের মেয়ে। এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার বিকালে লতিফপুর কালিরহাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।

সিএমপির অতিরিক্ত সহকারী কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ূন কবীর জানান, এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।