টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ইত্তেফাক সম্পাদকের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল রবিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতার সমাধিসৌধ পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

এ সময় আরও শ্রদ্ধা নিবেদন করেন তার কন্যা আমেরিকা প্রবাসী প্রাতিষ্ঠানিক আইনজীবী মানিজা হোসেন। এ সময় তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির জনকসহ ১৫ আগস্টে নিহত তার পরিবারের সব শহিদ সদস্যের রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।