করোনা অ্যান্টিবডি নিয়েই জন্ম শিশুর

সিঙ্গাপুরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি নিয়েই এক শিশুর জন্ম হয়েছে। এর মাধ্যমে জানা গেল সংক্রমণ মা থেকে শিশুর শরীরেও ভাইরাস ছড়িয়ে পড়ে। গত মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন শিশুটির মা। ঐ সময় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। খবর আলজাজিরার

স্ট্রেইট টাইমস পত্রিকা জানিয়েছে, চলতি মাসে জন্ম নেওয়া শিশুটি করোনায় আক্রান্ত হয়নি। কিন্তু তার শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। শিশুটির মা সেলিন এন জে চান জানান, তার চিকিত্সকদের ধারণা, গর্ভাবস্থায়ই তার শরীরের অ্যান্টিবডি শিশুটির শরীরে গেছে। এল জে চান বলেন, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তেমন অসুস্থ ছিলেন না। আড়াই সপ্তাহ তিনি হাসপাতালে ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে করোনা ভাইরাস শিশুর শরীরে প্রবেশ করে কিনা, সেই বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেননি।