রাজধানীর জুরাইনে ট্রেনে কাটা পড়ে ‘বুদ্ধিপ্রতিবন্ধী’ এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের একটি ট্রেনের নিচে পড়ে আমিনুল ইসলাম নামের ১৬ বছর বয়সি ওই কিশোরের মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি রকিব উল হোসেন। জুরাইনের বটতলা এলাকায় তাদের বাসা। বাবার নাম সিরাজুল ইসলাম।
স্বজনদের বরাত দিয়ে ওসি রকিবুল বলেন, শনিবার বাড়ির কাছেই এক আত্মীয়ের বাসায় গিয়েছিল আমিনুল। রাতে সে বাসায় ফেরার জন্য ঐ আত্মীয়র বাসা থেকে বের হয়। কিন্তু বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজা শুরু করেন। এরই মধ্যে জুরাইনে রেললাইনে দুর্ঘটনায় এক জনের মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা সেখানে যান এবং আমিনুলকে শনাক্ত করেন।