আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে পরিবহন পুল থেকে টয়োটা করোলা হাইব্রিড মডেলের ঢাকা মেট্রো-ভ-১১-১৮০২ গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিল। সেতুমন্ত্রী গাড়িটি ব্যবহার করতেন না। গতকাল রবিবার আনুষ্ঠানিক গাড়িটি পরিবহন পুলে ফেরত দেওয়া হয়।
এর আগে পরিবহন পুল থেকে মন্ত্রীকে বিএমডব্লিউ মডেলের একটি গাড়ি বরাদ্দ দেওয়া হয়। সেটিও তিনি ফেরত দেন। এছাড়া পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প থেকে সেতু পরিদর্শনের জন্য একটি জিপগাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিল। পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর কাজ প্রায় ৯২ শতাংশ কাজ শেষ হয়েছে। ৪১টি স্প্যানের মধ্যে ৩৯টি স্প্যান বসানো হয়েছে। প্রকল্পের কাজ শেষ প্রান্তে উপনীত হওয়ায় মন্ত্রীর এ গাড়িটিও পদ্মা সেতু প্রকল্প কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া হয়েছে।