থাইল্যান্ডে রাজা মাহা ভাজিরালংকর্ণের সামরিক ক্ষমতার বিরুদ্ধে গতকাল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা সেনা ব্যারাকের দিকে মার্চ করেছেন। তারা ১১তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সামনে বিক্ষোভ করেন। এই ইনফ্যান্ট্রি রাজার নিরাপত্তার দায়িত্ব পালন করে। এছাড়া ২০১০ সালে সরকার বিরোধী বিক্ষোভেও এই ইনফ্যান্ট্রির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছিল। ১১তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সামনের গেইটে পুলিশ বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। মানবাধিকার আইনজীবী এবং বিক্ষোভকারীদের অন্যতম নেতা আরনন নাম্পা বলেন, কোনো গণতান্ত্রিক দেশে সামরিক বাহিনীর ওপর রাজার নিয়ন্ত্রণ নেই। রাজা কেবল রাষ্ট্রের প্রধান হিসেবে বিবেচিত হন। -রয়টার্স