নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন সাঁটনার-লাথাম

বাঁহাতি স্পিন অলরাউন্ডার মিচেল সাঁটনার ১০ মাস পর প্রথম ওয়ানডে খেলবেন। হাঁটুতে অস্ত্রোপচারের পর সেরে ওঠেছেন তিনি। ফিটনেসের পরীক্ষা হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি। এছাড়া দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথাম ও পেসার অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। এই দুজনই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ছিলেন না। তবে ভারতের বিপক্ষে প্রথম তিন ওডিআই এর দলে ডাক পেয়েছেন তারা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে জেমস নিশাম শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ছিলেন না। তাছাড়া টোড অ্যাশলে হাঁটুর ইনজুরি থেকে সেরে ওঠেছেন। তবে তাদের দলে ডাকা হয়নি। উল্লেখ্য, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ নেপিয়ারে আগামী ২৩ জানুয়ারি শুরু হবে।

আরো পড়ুন: বাবার অসুস্থতায় সুজানকে চিনেছি : হৃত্বিক​

নিউজিল্যান্ড দল: ক্যান উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলাস, মিচেল সাঁটনার, ইস সোদি, টিম সাউদি ও রস টেলর। ইত্তেফাক/কেআই