কফি উইথ করণ-এ হার্দিক পান্ডে ও লোকেশ রাহুলের লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য কোনোভাবেই সমর্থন করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সিরিজ ও নিউজিল্যান্ড সফর থেকেও বাদ দেয়া হয়েছে দুজনকে। অধিনায়ক কোহলিও মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের দিক থেকে। তবে এমন দুঃসময়ে পাশে পেলেন দলটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে।
সৌরভ বলেন, মানুষ মাত্রই ভুল হয়। এই বিষয়টাকে আর এগিয় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার বিশ্বাস, ওরা নিশ্চয়ই এটা থেকে শিক্ষা নেবে এবং একজন উন্নততর মানুষ হিসেবেই আগামীতে নিজেকে প্রতিষ্ঠা করবে। আমরা সবাই মানুষ, যন্ত্র নই। নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচতে দিন।’
আরো পড়ুন: বিএনপির সংসদে আসার সময় আছে : আইনমন্ত্রী
হার্দিক পান্ডে ও লোকেশ রাহুলের পাশে দাঁড়িয়েই তিনি বলেন, ‘ওরা দায়িত্ববান মানুষ এবং অনেকেরই আদর্শ। তবে মাথায় রাখতে হবে ওরাও মানুষ। ওদের উপর সবসময় একটা চাপ থাকেই। পারফর্ম করতে হবে। এমন পরিস্থিতিতে এমন ঘটনা অনেক সময়ই ঘটে যায়। আমাদের এই বিষয়টি থেকে বেরিয়ে আসা উচিত এবং আগামীতে যেন এমন কোনও ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখা দরকার।’
ইত্তেফাক/কেআই