মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
‘আমাদের সংস্কৃতি আমাদের পরিচিতি’ এ স্লোগানকে সামনে রেখে উদ্যাপিত হলো সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দিসম ডাংগুয়া কারাম উত্সব। আদিবাসী গ্রাম পরিষদের উদ্যোগে মঙ্গলবার কৃষ্ণ বল্লভ মাঠে নাচেগানে দিনব্যাপী এ উত্সব চলে। উত্সবে সাঁওতাল যুবক-যুবতীরা ভবিষ্যত্ জীবনের সুখ-শান্তি কামনায় খেল কদমার ডাল কেটে পূজা দেয় এবং এ ডালকে ঘিরে নাচগানের উত্সবে মেতে ওঠে। নাচগান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পারগানা প্রধান লুইস সরেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আদিবাসী নেতা সুধীর তির্কী প্রমুখ।