স্পোর্টস রিপোর্টার
‘মাদককে বয়কট করুন, খেলাধুলায় সুস্থ জীবন গড়ুন’-এ স্লোগান সামনে রেখে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে ওয়ালটন গ্রুপের সহযোগিতায় আজ শুরু হবে ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভাল। উদ্বোধনী অনুষ্ঠানে স্পনসর প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, ক্র্যাব সভাপতি আবুল খায়েরসহ অতিথিরা খেলা উদ্বোধন করবেন।
গতকাল ক্র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, অর্থ সম্পাদক আবু হেনা রাসেল, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রাজী, খেলা পরিচালনা কমিটির সদস্য ক্র্যাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হরলাল রায় সাগর এবং স্পনসর প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন।