সিংগাইরে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

উপজেলার হাতনি গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে আব্দুর রশিদ মাদবরের বাড়িতে একদল ডাকাত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা দা-চাপাতি ও ছোরা দেখিয়ে সবাইকে জিম্মি এবং দুই শিশুকে গুলি করে হত্যার ভয় দেখিয়ে ২ লাখ টাকা, পাঁচ-সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। মসজিদের মাইকে খবর ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে দরজা ভাঙার কাজে ব্যবহূত বিশেষ যন্ত্রটি উদ্ধার করে। জামির্ত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম রাজু বলেন, বাড়ির লোকজন বলছে ডাকাতি, কিন্তু পুলিশ বলছে চুরি। শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লুত্ফর রহমানের সঙ্গে ফোনে কথা হলেও এ ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।