বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তি প্রতিবাদে সোনারগাঁওয়ে আওয়ামী লীগের সমাবেশ ও বিক্ষোভ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গতকাল উপজেলার মেঘনা নিউটাউন এলাকায় এ কর্মসূচি পালন করে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি। নিউটাউন এলাকায় পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ অফিস কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত মো. শহীদ বাদল।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা: আতিকুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু প্রমুখ। আলোচনা শেষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত মো. শহীদ বাদল ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে মিছিল বের হয়।