রংপুরে সরকারি সেবা গ্রহীতাদের হয়রানি লাঘবে ছদ্মবেশে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযান চালান। এসময় দুইজন দালালকে কারাদণ্ড দেন তিনি।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- নগরীর মুন্সিপাড়া এলাকার লাভলু হোসেন (৪২) ও সাতগড়া মিস্ত্রিপাড়া এলাকার রবিউল ইসলাম (৩৫)।
মাহমুদ হাসান মৃধা ছদ্মবেশে রংপুর নগরীর জোনাল সেটেলমেন্ট অফিস, বিআরটিএ অফিস, পাসপোর্ট অফিসসহ বেশ কয়েকটি অফিসে অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: বন্ধ হতে চলেছে পাবনা সুগার মিলসহ ৬ চিনিকল!
তিনি জানান, দালা লচক্রের কার্যক্রম প্রতিরোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এসি