ওয়ান্ডারল্যান্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহাদ হোসেনকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ। এবি ব্যাংকের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এবি ব্যাংক রোকেয়া সরণি শাখার খেলাপি গ্রাহক ফাহাদের স্ত্রীর বিরুদ্ধেও কাফরুল থানায় মামলা রয়েছে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে প্রতারণার মাধ্যমে জাল দলিল করাসহ এনআই অ্যাক্টে তাদের বিরুদ্ধে চেক জালিয়াতি ও অর্থঋণ আদালত আইনে মামলা করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।