গাজীপুরে জঙ্গিবাদের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্র্রদায়িকতার বিরুদ্ধে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবলীগ। সোমবার বিকালে শহরের রাজবাড়ি সড়কে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল। বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম আলমগীর হোসেন, যুবলীগ নেতা আব্দুল হালিম মণ্ডল, রাশেদুল ইসলাম জুয়েল মণ্ডল, মেহেদী হাসান নাহিদ মণ্ডল, ইকবাল মাস্টার, তোফাজ্জল হোসেন, মনিরুজ্জামান মনির প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে মহানগর যুবলীগের থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেয়।