জার্মানিতে ভীড়ের মধ্যে গাড়ি, নিহত ২, অন্তত আহত ১৫

জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ট্রিয়ারে ব্যস্ত শপিং স্ট্রিটের কাছে হেঁটে যাতায়াতের এলাকায় দ্রুত গতিতে একটি গাড়ি ভীড়ের মধ্যে ঢুকে পড়ে অনেক মানুষকে চাপা দিয়েছে। এ ঘটনায় অন্তত দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা চার বলা হলেও পুলিশ তা নিশ্চিত করেনি। পুলিশ গাড়ি চালককে গ্রেপ্তার করেছে। ৫১ বছরের গাড়িচালক ওই অঞ্চলেরই বাসিন্দা। নগরীর মেয়র মঙ্গলবারের এ ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছেন। নিহতদের মধ্যে একটি শিশুও আছে। কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ লোকজনকে ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।