কুকুর নিধনের ঘটনায় মিমির টুইট নিয়ে বিতর্ক

কলকাতার নীলরতন সরকার হাসপাতালের কুকুর হত্যার ঘটনায় আটক করা হয়েছে দুই জনকে। আদালতে চলছে মামলা পরব্ররতী কার্যক্রম। এই ঘটনায় এরই মধ্যে উত্তাল সামাজিক গণমাধ্যমগুলো, চলছে তীব্র প্রতিবাদ। সেই প্রতিবাদে পিছিয়ে নেই টালিউডের তারকারাও। সেই তালিকায় এবার নাম লেখালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। নৃশংস এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নিজের টুইটের মাধ্যমে। 

মিমি তার টুইটে লেখেন, 'আমি চাই তোমাদেরও পিটিয়ে মেরে ফেলা হোক, যেভাবে তোমরা ওদের মেরেছিলে। হ্যাঁ, আমি জানি একজন পাবলিক ফিগার হিসেবে আমার এমনটা বলা উচিত নয়। কিন্তু সত্যিই আমি এর পরোয়া করি না'।

টুইটে তিনি আরও লেখেন, 'তার শহরে আর কোনও আনন্দ অবশিষ্ট নেই'। 

টালি অভিনেত্রী মিমি চক্রবর্তীর এই টুইট বার্তা পোস্টের পরই বিতর্ক বেড়েছে তার এমন অভিমত নিয়ে। অনেকেই প্রতিবাদ করেছেন মিমির এই টুইটের। তবে জনপ্রিয় এই অভিনেত্রীর পশুপ্রেমের কথা সবারই জানা।

আরও পড়ুন: ‘কালোজিরা’ নিয়ে এলেন কণ্ঠশিল্পী কাজী শুভ

এর আগে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ চত্বরে রবিবার দুপুরে ষোলটি কুকুর ছানার মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন সকালে ভাইরাল হয় ২৬ সেকন্ডের একটি ভিডিও যেখানে দু’জন মহিলাকে হাতে মোটা লাঠি নিয়ে কুকুর ছানাদের আঘার করতে দেখা যায়। তাদের এক জনের হাতে একটি মৃত কুকুরের ছানাও দেখা যায় এবং পরবর্তীতে সে ছানাটিকে ছুঁড়ে ফেলে দেয়। কুকুর ছানার দেহ উদ্ধার এবং ভিডিও ভাইরাল হওয়ার পর পরই চারদিকে উঠে সমালোচনার ঝড়। ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।

ইত্তেফাক/জেডএইচডি