ফজলুর রহমান বাবুর নতুন গান চান্দে বসত কইরো কইন্যা

অ জে য়  চৌ ধু রী

 

নন্দিত অভিনেতা এবং সৌখিন সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীত পরিচালক মিল্টন খন্দকারের সংগীতায়োজনে। গানের কথা ও সুর নাট্যনির্মাতা শিমুল সরকারের। লোকায়ত বাংলার এক কল্পিত লোককন্যাকে নিয়ে তৈরি হয়েছে গানের প্রেক্ষাপট। চান্দে বসত কইরো কইন্যা, চান্দে বাড়ি ঘর, তোমার সনে আমার পিরিত ইহ জনম পর কইন্যা...। এমন কথার নতুন এই গানটি নিয়ে ফজলুর রহমান বাবু বেশ উচ্ছ্বসিত। তিনি জানান, ‘দর্শক আগের মতোই আমার এই গানটিও লুফে নিবে। গানটি তৈরি হয়েছে নতুন অনলাইন প্লাটফর্ম সৌখিন এন্টারটেইনমেন্টের জন্য। নতুন বছরের শুরুতেই গানের ভিজ্যুয়ালসহ দর্শক দেখতে পাবেন।’ ফজলুর রহমান বাবু বলেন, ‘এই গানটি মানুষের মুখে মুখে ঘুরবে, যেমনটা আজও মনপুরা সিনেমাতে গাওয়া তার গান দর্শকদের ভালোবাসার শীর্ষে অবস্থান করছে।’ মিল্টন খন্দকারও আধুনিক রোমান্টিক গানের বাইরে অনেকদিন পর এমন একটি লোকগানের সংগীত আয়োজন করে তৃপ্ত বলে জানিয়েছেন।