ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
মহারশি নদীর রাবারড্যামের কারণে ১৫ গ্রামের প্রায় ৪ হাজার কৃষক পরিবারের ভাগ্য ফিরেছে। জানা গেছে, সেচ সংকটের কারণে কয়েক যুগ ধরে এসব কৃষক তাদের জমিতে ইরিবোরো চাষ করতে পারত না। ২০১৬ সালে রাবারড্যামটি নির্মাণের পর থেকে অনাবাদি জমিতে এখন বোরো চাষ হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, রাবারড্যামের পানি সেচ কাজে ব্যবহার করে এখন প্রায় ৩ হাজার একর জমিতে বোরো চাষ হচ্ছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী সামছ উদ্দিন আহমেদ বলেন, কৃষকদের সেচ সুবিধার স্বার্থে ড্রেন নির্মাণসহ বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে।