কলমাকান্দায় তিন চোরাকারবারি আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতীয় মালামাল দেশে আনার সময় তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার ভোররাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—আজহারুল ইসলাম, পারভেজ মিয়া ও প্রিন্স সরকার। এ সময় প্রায় সাড়ে ৩ লাখ টাকার কসমেটিক্সসহ একটি পিকআপ জব্দ করা হয়। কলমাকান্দা থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, আটককৃতদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।