বর্তমানে বাংলাদেশে গ্যাসের চাহিদা রয়েছে ৩,৫০০ এমএমসিএফেরও বেশি। তবে উত্পাদন করা হয় ২,৮০০ এমএমসিএফ। এই হিসেবে প্রতিদিন প্রায় ৭০০ এমএমসিএফের ওপরে ঘাটতি থাকে। এই ঘাটতির প্রধান কারণ গ্যাসের অপচয়। অনেকের ধারণা প্রতিমাসে গ্যাস বিল দিয়ে থাকি, তাহলে কেন একটি ম্যাচকাঠি অপচয় করব? এই কারণেই ঘণ্টার পর ঘণ্টা তারা চুলা জ্বালিয়ে রাখে—এতে করে প্রচুর গ্যাস অপচয় হয়। আবার প্রযুক্তিগত কারণেও গ্যাস অপচয় হয়ে থাকে। গ্যাস অপচয়ের ব্যাপারে সংশিষ্টরা একেবারেই উদাসীন। বর্তমানে এ অপচয় রোধে বেসরকারি খাত থেকে উদ্যোগ গ্রহণ করা হলেও সরকারি খাত এখনো ঘুমিয়ে আছে। যেহেতু গ্যাসের মজুদ সীমিত এবং দ্রুত ফুরিয়ে আসছে, তাই সংশিষ্ট কতৃপক্ষের উচিত গ্যাস অপচয় বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। সঙ্গে সঙ্গে জনসাধারণকেও সচেতন হতে হবে।
ইসরাত জাহান, চট্টগ্রাম কলেজ