চট্টগ্রামে বন্দরের বেদখল জমি উদ্ধার

 চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম বন্দরের বেদখল হওয়া দুই একর জমি পুনরুদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার নগরের ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে বন্দর কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন বন্দরের অথরাইজড অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। অভিযানে ১০১টি কাঁচা স্থাপনা উচ্ছেদ করে দুই একর ভূমি উদ্ধার করা হয়েছে।