মৃত্যুবার্ষিকী

কাজী কুলসুম বেগম

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমনের মা কাজী কুলসুম বেগমের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে মরহুমের ঝালকাঠি সদর উপজেলার মুড়াশাতা গ্রামের বাড়িতে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের আত্মীয়স্বজন, গুণগ্রাহীসহ সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

মো. ফেরদৌস

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন মাঠ সংগঠক মরহুম গোলাম কবির ভূঞার কনিষ্ঠ পুত্র এবং আওয়ামী লীগ নেতা এম এ করিম ও বি.বাড়িয়া জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম কাদির কালনের ভাই মো. ফেরদৌসের ২৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে নাসিরনগর উপজেলার বড়নগরে  কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।