আবুল ফজল
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার গ্রামের মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগঠক আবুল ফজল মাস্টার (৭০) গত সোমবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গত মঙ্গলবার জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে তার মরদেহ শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে ডোমসার জগত্চন্দ্র ইনস্টিটিউশন মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও পৌর মেয়র রফিকুল ইসলাম শোক প্রকাশ করেছেন।