নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটা সহজ করা এবং মাত্র ৩০ মিনিটের মধ্যে তা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফুডপ্যান্ডা চালু করেছে ‘প্যান্ডামার্ট’— প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য অনলাইনে অর্ডার করার একটি সুবিধাজনক ও বিশ্বস্ত প্ল্যাটফাম। এ প্রসঙ্গে ফুডপ্যান্ডার সিইও আম্বারিন রেজা বলেন, যথাসময়ে ডেলিভারি প্রদানে সক্ষমতা গ্রাহকের সঙ্গে মজবুত বন্ধন তৈরি করে, ডেলিভারি সেবার নির্ভরযোগ্যতা বাড়ায় এবং সর্বোপরি গ্রাহকের আস্থা অর্জন করা যায়। গ্রাহক তার কাঙ্ক্ষিত সময়েই ডেলিভারি প্রত্যাশা করেন। আর তাই গ্রাহকের মধ্যে এমন প্রত্যাশা জাগানো উচিত হবে যা পূরণ করা সম্ভব। প্যান্ডামার্টের মাধ্যমে আমরা ঠিক তাই করতে যাচ্ছি। ঘরের নিত্যদিনের প্রয়োজনীয় সব পণ্য থেকে শুরু করে শিশুদের পণ্য ও পরিচ্ছন্নতা উপকরণসহ ৩ হাজারেরও বেশি পণ্যের বৈচিত্র্যময় সমাহারসহ প্যান্ডামার্টে থাকছে ইউনিলিভার, নেসলে, রেকিট বেনকিজারের মতো বড় বহুজাতিক এবং স্বনামধন্য স্থানীয় কোম্পানির অরিজিনাল পণ্যের সম্ভার। রাজধানী ঢাকা ও দেশের বড় শহরগুলোতে প্যান্ডামার্ট ভেঞ্চারটি চালু করেছে। ধারাবাহিকভাবে এই সেবা দেশের প্রায় সব প্রান্তেই বিস্তৃত হবে। —প্রেস বিজ্ঞপ্তি