দুই শাটলারকে ক্রীড়া সরঞ্জাম দেওয়া হলো

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শাটলার শাপলা আক্তার ও সালমান খানকে আগামী এক বছরের জন্য ক্রীড়া সরঞ্জাম পৃষ্ঠপোষকতা করবে জাপানের বিশ্বখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান কাওয়াসাকির বাংলাদেশি প্রতিনিধি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের চুক্তি ৩১ ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত। গত মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে তাদের হাতে ক্রীড়া সরঞ্জাম তুলে দেন ব্যাডমিন্টন ফেডারেশনের সহসভাপতি কে এম শহীদুল্লাহ। উপস্থিত ছিলেন কাওয়াসাকি বাংলাদেশ প্রতিনিধি অহিদুজ্জামান রাজু, বিএসপিএর সভাপতি সনত্ বাবলা।