জাতীয় সেপাকটাকরো চ্যাম্পিয়নশিপ শুরু

চট্টগ্রাম অফিস

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সিজেকেএস মাঠে গতকাল শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাকটাকরো চ্যাম্পিয়নশীপ চট্টগ্রাম আঞ্চলিক পর্বের খেলা। প্রথম দিনের খেলায় চট্টগ্রাম জেলা ৪ খেলায়, নোয়াখালী, মৌলভীবাজার  ও সুনামগঞ্জ জেলা দল ৩ খেলায়, কুমিল্লা, কক্সাবাজার ও হবিগঞ্জ জেলা দল ১টি করে খেলায় জিতেছে । বাংলাদেশ সেপাকটাকরো এসোসিয়েশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দু’দিনের এই প্রতিযোগিতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৪টি করে ৮টি দল অংশ নেয়। সকালে উদ্বোধন করেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী।