টাঙ্গাইল প্রতিনিধি
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে টাঙ্গাইল স্টেডিয়ামে মঙ্গলবার বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড়ের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। আইকন খেলোয়াড়দের মধ্যে মেহেদী মারুফকে ভিপি জোয়াহের ভাইকিংস টাঙ্গাইল, নাজমুল হাসান মিলনকে লিজেন্ডস অব টাঙ্গাইল, জয়রাজ শেখ ইমনকে টাঙ্গাইল স্টারস, আরিফ হোসেন মুনকে টাঙ্গাইল সুপার ব্লাস্টারস, নাজমুল হোসেন দিপুকে হ্যাবিট গ্ল্যাডিয়েটরস টাঙ্গাইল ও আসিফ হুমায়ুন রিমনকে ইস্টবেঙ্গল টাঙ্গাইল কিনে নেয়। চারটি ক্যাটাগরিতে নিলাম হয়। নিলাম ডাকেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আরাফাত রহমান। আয়োজকরা জানান, টুর্নামেন্টে ছয়টি দল খেলবে। প্রতিটি দল ১৫ জন করে খেলোয়াড় নিলামের মাধ্যমে দলভুক্ত করে। টাঙ্গাইল স্টেডিয়ামে ১০ ডিসেম্বর খেলা শুরু হবে। ৮ ডিসেম্বর শহরে র্যালি বের হবে। টুর্নামেন্টে টাঙ্গাইল জেলার বাইরের কোনো খেলোয়াড় খেলতে পারবে না। প্রত্যেক দলের সঙ্গে খেলা হবে। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুই দল ফাইনালে খেলবে।