কোয়ারেন্টাইনে থাকার সময় কমছে

করোনা মোকাবিলায় প্রাধান্য দেওয়া হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখা। এ জন্য করোনা শনাক্ত হলে বা কোনো লক্ষণ দেখা দিলে রোগীকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। এবার কোয়ারেন্টাইনের সময়সীমা কমিয়া আনল মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। ১৪ দিনের পরিবর্তে এটি নির্ধারণ করা হয়েছে ৭ থেকে ১০ দিন। মঙ্গলবার সিডিসির পরিচালক ড. রবার্ট রেডফিল্ড করোনাভাইরাস টাস্কফোর্সের এক বৈঠকে এই ঘোষণা দেন। নতুন নির্দেশিকা অনুসারে, করোনা নেগেটিভ রিপোর্ট দেখিয়ে ব্যক্তি সাত দিন পরে তার কোয়ারেন্টাইন শেষ করতে পারবেন। তবে ১০ দিনের কোরেন্টাইন শেষ করতে তাকে কোনো রিপোর্ট দেখাতে হবে না। দীর্ঘ কয়েক মাস ধরে অনেকগুলো গবেষণা পরিচালনা করেই সিডিসি এ তথ্য জানিয়েছে।