চীনকে চাপে রাখতে যুক্তরাষ্ট্রে আরেকটি বিল পাস

চীনকে চাপের রাখতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে বুধবার একটি বিল পাস হয়েছে। দ্য  হোল্ডিং ফরেইন কোম্পানিস অ্যাকাউন্টেবল অ্যাক্ট নামের এই বিল পাসের মাধ্যমে মার্কিন কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে চীনের কোম্পানিগুলোর ওপর আরো নজরদারি বাড়াতে পারবে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদনে বলা হয়, এই বিলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিদেশী কোম্পানিগুলোকে বাইরের কোনো দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়ে আরো বেশি তথ্য প্রকাশ করতে হবে।  

প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, কোম্পানিগুলো যদি পর্যাপ্ত তথ্য না দেয় তাহলে তাদেরকে এই বিলের আওতায় যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেট থেকে বের করে দেওয়া হবে।

ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই এই বিলটিতে স্বাক্ষর করবেন। 

ইত্তেফাক/এআর