মুহম্মদ আনিসুল হক
৪ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ১৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৮ রবিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৪। শুভ বার:রবি ও বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। চলাফেরায় সতর্ক থাকুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শরীর ভালো থাকতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো বিশেষ রঙের প্রতি আগ্রহবোধ করতে পারেন। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।