এই বসন্তে

এহসানুল ইয়াসিন

 

কে গান শোনায়। কে যায় আলপথ ধরে?

অথচ দরজা খুলে বসে আছি

হাওয়া উড়ছে। হাওয়া দুলছে

হাওয়ায় হাওয়ায় একটা জীবন গেল!

কেউ ডাকেনি!

 

যাদের সঙ্গে ঘুমিয়ে ছিলাম তারা আজ ভোরের সূর্য

কেউ কেউ গায়ে মেখে নিয়েছে কুয়াশার কলঙ্ক!

 

আমি কোন দিকে যাব?

মুহুর্মুহু করতালির শব্দে সব হারিয়ে এসেছি।

 

বিনীত ভঙ্গিতে যে মেয়েটি বসে আছে

সে আমার প্রেমিকা!

আমার একজীবনের খেরোখাতা তার কাছে বন্ধক রেখেছি।

 

আমি গান শুনি

আলপথের দিকে তাকিয়ে অপেক্ষা করি

ঝলমলে রোদে বিষণ্নতাকে আলিঙ্গন করি

 

আমার ঘরের দরজার মতো আজ তার বুক খোলা!