আঁখিআঁকা

নিলয় রফিক

 

রাতপাখি কুহুকুহু চাঁদের বৃক্ষের ডালে ডালে

তারাগুলো ঘুমঘোরে জোছনার জোয়ার অথই

অচেনা মুগ্ধতা ঢেউ, আড়ালে আনন্দে জলে ভাসে

ভেসে যায় মোহনায়, আঁখিআঁকা সমুদ্র বিভোর।

 

জানালায় সূর্যহাসি মমতা ডেরায় উড়ে যাই

মুখোশে চেহারা ঢাকা, পেছনে থাকিয়ে দৃশ্য চোখ।